রবিবার, ৫ জুলাই ২০২৬
spot_img

স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি শুনে যা করলেন শাহরুখ

নিজস্ব প্রতিবেদক

বলিউড কিং শাহরুখ খানের বুদ্ধিমত্তা ও ভক্তদের সঙ্গে রসাল আলাপচারিতার কথা সবারই জানা। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে এক মজার পরিস্থিতির মুখোমুখি হয়েছেন নায়ক। সেখানে এক নারী ভক্ত প্রকাশ্যেই শাহরুখকে জানান, তিনি তার নিজের স্বামীর চেয়েও বেশি ভালোবাসেন এই তারকাকে। ভক্তের এ কথা শুনে প্রথমে কিছুটা অপ্রস্তুত হলেও পরে বিষয়টি সামাল দেন। 

 

 

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান চলাকালীন এক নারী অনুরাগী আচমকাই শাহরুখ খানকে লক্ষ্য করে বলেন, আমি আমার স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি।

তার মুখে এমন কথা শুনে প্রথমে লাজুক হাসেন শাহরুখ। এরপর রসিকতা করে বলিউড কিং উত্তর দেন, এসব কথা তো আড়ালে বা একান্তে বলা উচিত ছিল!

তবে এখানেই থেমে থাকেননি তিনি। ভক্তের পারিবারিক পরিস্থিতি ও আবেগের প্রতি সম্মান জানিয়ে তিনি আরও যোগ করেন, আমি জানি এটি শুধু আপনার ভালোবাসার একটি বহিঃপ্রকাশ এবং আমি আপনার অনুভূতি বুঝতে পারছি। আমি নিশ্চিত যে আপনার স্বামীও বিষয়টি সহজভাবেই নেবেন। আমি আসলে আপনাদের সবাইকে ভালোবাসি আপনার স্বামী এবং আপনার পরিবারকেও ভালোবাসি। অনেক ধন্যবাদ।

ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে নিজের জনপ্রিয় কিছু গানের সঙ্গে পারফর্মও করেন শাহরুখ খান। সামাজিক মাধ্যমে তার সেই পারফরম্যান্সের পাশাপাশি ভক্তের সঙ্গে কথোপকথনের এই ভিডিওটিও সমানভাবে সাড়া ফেলেছে।

নেটিজেনদের অনেকেই মন্তব্য করেছেন ওই নারী ভক্তের দাম্পত্য জীবনের শান্তি বজায় রাখতেই শাহরুখ অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এমন রসাত্মক অথচ মার্জিত জবাব দিয়েছেন।

- Advertisement -spot_img
  • সর্বশেষ
  • পঠিত

পাঠকের আগ্রহ

সম্পর্কিত