Thursday, 20 August 2026
spot_img

চশমা তুলতে গিয়ে পড়ে যান টয়লেটের ভেতর, ফায়ার সার্ভিসকে করতে হলো উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

অসাবধানতার কারণে টয়লেটের ভেতর পড়ে যায় চশমা। সেটি তুলতে চেষ্টা চালান। তবে এই চেষ্টার সময় নিজেই টয়লেটের ভেতর পড়ে যান। পরে ফায়ার সার্ভিসকে তাকে উদ্ধার করতে হয়।

 

 

গত শনিবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার শেভার লেকের পাশে এ ঘটনা ঘটে। সেখানে থাকা একটি অস্থায়ী টয়লেটে পড়ে যায় এক ব্যক্তির চশমা। এরপর ঘটে যায় এমন ঘটনা।

সংবাদমাধ্যম ইউপিআই জানিয়েছে, টয়লেটে দীর্ঘ ১৫ মিনিট আটকে ছিলেন ওই ব্যক্তি। তিনি যখন সেখানে আটকে যান তখন পুলিশও উপস্থিত হয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন।

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে বলেছে, এটি এমন এক টয়লেট যেখানে পানির কোনো লাইন নেই। তাই এটি মূলত একটি ভ্রাম্যমান টয়লেট হিসেবে কাজ করে। আর এসব টয়লেটের নিচে একটি ট্যাংক থাকে। যেখানে ময়লা জড়ো হয়। উদ্ধারকারীরা জানতে পারেন ওই ব্যক্তি তার পড়ে যাওয়ায় চশমা তুলে আনার চেষ্টা করেন। কিন্তু তিনি নিজেই এটির ভেতর পড়ে যান।

পুলিশ আরও বলেছে, “টয়লেটের ট্যাংকে প্রায় ১৫ মিনিট থাকার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে নিরাপদে উপরে তুলে নিয়ে আসতে সমর্থ হয়। কিন্তু তার শরীরে প্রস্রাব, ময়লা এবং রাসায়নিক লেগে থাকায় তাকে পরিষ্কার করার প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধার করা হয়।

- Advertisement -spot_img
  • সর্বশেষ
  • পঠিত

পাঠকের আগ্রহ

সম্পর্কিত